ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

  • নিজস্ব প্রতিবেদক | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২ ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীর হাজারীবাগের ঘণ্টিঘর এলাকায় বাস ও লেগুনা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।


আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 


নিহতদের একজন আজিজুল ইসলাম (৪৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।


ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


thebgbd.com/NIT