ঢাকা | বঙ্গাব্দ

বিজয়ী বিএনপি প্রার্থীর বাড়িতে জামায়াত জোট নেতারা

এসময় ঢাকা-১৮ আসনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিজয়ী বিএনপি প্রার্থীর বাড়িতে জামায়াত জোট নেতারা সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী এস এম জাহাঙ্গীর হোসেন-এর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখ করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম ও জোটের স্থানীয় নেতৃবৃন্দ।


শনিবার রাজধানীর উত্তরায় জাহাঙ্গীর হোসেনের বাসায় মিষ্টিমুখ করেন তারা।





ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের বাসায় গিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ও উত্তরার জামায়াত জোটের নেতারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরেন।


নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা আরিফুল ইসলামও ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


এসময় ঢাকা-১৮ আসনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। পরে উপস্থিত সবাইকে নিয়ে একফ্রেমে ছবি তোলেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর।


ঢাকা-১৮ আসনে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে পোস্টাল ব্যালটসহ সর্বমোট ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়েছেন জাহাঙ্গীর হোসেন। আর এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট। ৩৩ হাজারের বেশি ভোটে বিজয়ী হন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন।



thebgbd.com/AR