ঢাকা | বঙ্গাব্দ

আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক ফাইল ছবি

১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়।


কেন্দ্রীয় ব্যাংক বলছে, টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে গতি সঞ্চার করতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এ ডলার ক্রয় করা হয়েছে।


এ নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে।


২০২৫-২৬ অর্থবছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ হাজার ৮৯৯.৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।


thebgbd.com/NIT