ঢাকা | বঙ্গাব্দ

সোমবার সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সোমবার সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সংগৃহীত

আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।


সভায় অধস্তন আদালতের ছুটি, পদোন্নতি, বাৎসরিক ক্যালেন্ডার অনুমোদন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে ।


thebgbd.com/AR