ঢাকা | বঙ্গাব্দ

দেশজুড়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার ৩৬৮

  • নিজস্ব প্রতিবেদক | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
দেশজুড়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার ৩৬৮ ছবি : সংগৃহীত।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজধানীসহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ মোট ৩৬৮ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।


আইএসপিআর জানিয়েছে, গ্রেফপ্তারকৃতদের কাছ থেকে ৫১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৩১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।


আইএসপিআর আরও জানায়, সাধারণ জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


thebgbd.com/NA