ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী মো. আমিনুল হক বলেছেন, আমি একজন স্পোর্টসম্যান হিসেবে সব সময় সাকিবের পক্ষে। আল্লাহ যদি আমাদের কবুল করে, তবে সাকিবের বিষয়ে নমনীয় আচরণ করবো। রোববার (১ জানুয়ারি) নির্বাচনী প্রচারণায় গিয়ে এ কথা বলে তিনি।
তিনি বলেন, সাকিব বাংলাদেশের একজন লিজেন্ডারি খেলোয়াড়। সাকিবের বিষয়ে সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। আমি চাই, যেন সাকিবের মতো একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে।
‘তবে সাকিবের যে ভুলগুলো রয়েছে, সেগুলো রাষ্ট্র আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার-বিশ্লেষণ করবে। সে যদি এসে দেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করে; আর আল্লাহ যদি আমাদের কবুল করে, তাহলে ইনশাআল্লাহ আমরা সাকিবের বিষয়ে নমনীয় আচরণ করবো,’ বলেন আমিনুল।
এ সময় ক্রিকেট বোর্ড নিয়ে তিনি বলেন, ‘আমাদের বর্তমানের যে ক্রিকেট বোর্ড, সেটা প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড। এটা কিন্তু সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠন হয়নি। যারা বোর্ডের দায়িত্বে আছে, তাদের বেশির ভাগেরই বোর্ড পরিচালনার অভিজ্ঞতা ছিল না। এ জন্য সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমরা আশা করি, আল্লাহ যদি আমাদের কবুল করে, তবে বোর্ডের সঙ্গে বসে আমরা এগুলোর সমাধান করবো ইনশাআল্লাহ।’
thebgbd.com/NA