ঢাকা | বঙ্গাব্দ

আগামী ৫ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়া হবে: জামায়াত আমির

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারি, ২০২৬
আগামী ৫ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়া হবে: জামায়াত আমির ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ৫ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়া হবে। পেটের ভিতরে হাত চালিয়ে কালো টাকা বের করে আনা হবে। দুর্নীতিবাজদের হাত ভেঙে ব্যানডেজ করে দিব। একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান বলে জানান তিনি। 


বেকার যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে আমরা বেকার ভাতা দিব না। তোমাদেরকে আমরা অপমানিত করতে চাই না। আমরা কারও কাছে বেকার ভাতা চাই না। তারা কাজ চায়। তাই আমরা বেকাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।


সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


Play




জনসভায় ঝিনাইদহ-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম নেতা মোবারক হোসেন, কেন্দ্রীয় এনসিপি যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। এছাড়া বক্তব্য রাখেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ঝিনাইদহ-১ আসনে এএসএম মতিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনে অধ্যাপক মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ মাওলানা আবু তালেবসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সভাশেষে ঝিনাইদহের ৪টি আসনের জামায়াতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেওয়া হয়। 



শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ শাসক তাদের শাসন কেয়ামত পর্যন্ত চালানোর স্বপ্ন দেখেছিল। আমি এখানে তাদের পক্ষে কথা বলতে এসেছি। যাদের তুলে নিয়ে গিয়ে আয়না গরে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল। আল্লাহ মেহেরবানী করে ২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের কবল থেকে আমাদের মুক্ত করেছেন। 


তিনি আরও বলেন, আপনারা আরেকটি গণঅভ্যুথান করবেন ১২ তারিখে ভোটের মাধ্যমে।


এর আগে আজ সকাল থেকে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা নির্বাচনী জনসভায় অংশ নেন শফিকুর রহমান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঝিনাইদহের জনসভার মঞ্চে ওঠেন জামায়াতের আমির। পরে প্রায় আধা ঘণ্টা তিনি বক্তব্য রাখেন। ঝিনাইদহে নির্বাচনী সভাকে ঘিরে গোটা শহর মানুষে মানুষে ছেয়ে যায়। দুপুর থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে জামায়াত কর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে থাকে। অল্প সময়ের মধ্যে স্কুল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


thebgbd.com/NIT