ঢাকা | বঙ্গাব্দ

‘বোর্ড অব পিস’ সনদে স্বাক্ষর

সনদ এখন পুরোপুরি কার্যকর হয়েছে এবং বোর্ড অব পিস এখন একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক সংস্থা।
  • অনলাইন ডেস্ক | ২২ জানুয়ারি, ২০২৬
‘বোর্ড অব পিস’ সনদে স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে ফিলিস্তিনের গাজার জন্য গঠিত ‘বোর্ড অব পিস’ সনদে স্বাক্ষর করেছেন। দাভোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। সনদ এখন পুরোপুরি কার্যকর হয়েছে এবং বোর্ড অব পিস এখন একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক সংস্থা।


সূত্র: এএফপি


এসজেড