ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ডাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামে যাওয়ার পথে যাত্রা করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের নেতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জেলেনস্কির উপদেষ্টা দিমিত্রি লিতভিন সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট এখন ডাভোসের পথে রয়েছেন।’ এএফপি’র সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র: এএফপি
এসজেড