ঢাকা | বঙ্গাব্দ

কিয়েভে ৫ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন

শহরের ৫,৬৩৫টি আবাসিক ভবন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় একটি বড় এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২৬
কিয়েভে ৫ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে গতরাতে বিমান হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলার ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


রাশিয়ার হামলায় বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিটিং সিস্টেম বা গরমের ব্যবস্থা ছাড়াই দিন কাটাতে হচ্ছে শহরটির বাসিন্দাদের। মেয়র ভিতালি ক্লিটসকো আজ মঙ্গলবার এ কথা জানান। তিনি টেলিগ্রামে এক বার্তায় বলেন, রাশিয়ার হামলার ফলে শহরের ৫,৬৩৫টি আবাসিক ভবন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় একটি বড় এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।


সূত্র: এএফপি


এসজেড