ঢাকা | বঙ্গাব্দ

তেলক্ষেত্র ছেড়ে গেছে কুর্দি বাহিনী

কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় সরকারপন্থী বাহিনীর দখল বাড়ার প্রেক্ষাপটে এই প্রত্যাহারের ঘটনাটি ঘটলো।
  • অনলাইন ডেস্ক | ১৮ জানুয়ারি, ২০২৬
তেলক্ষেত্র ছেড়ে গেছে কুর্দি বাহিনী সিরিয়া।

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশে দেশের সবচেয়ে বড় তেলক্ষেত্র থেকে রোববার সরে গেছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী। দেশটির এক পর্যবেক্ষক এ তথ্য জানিয়েছেন। কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় সরকারপন্থী বাহিনীর দখল বাড়ার প্রেক্ষাপটে এই প্রত্যাহারের ঘটনাটি ঘটলো। একই সময়ে কুর্দি যোদ্ধাদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষও হয়েছে। বৈরুত থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে জানান, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) রোববার ভোরে দেইর এজ-জোরের পূর্বাঞ্চলের গ্রামীণ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণাধীন সব এলাকা ছেড়ে দেয়। এর মধ্যে আল-ওমর ও তানাক তেলক্ষেত্রও  রয়েছে।


সূত্র: এএফপি


এসজেড