ঢাকা | বঙ্গাব্দ

ইরানের স্কুলগুলো আজ খুলছে

বার্তা সংস্থা জানিয়েছে, ‘তেহরান ও অন্যান্য শহরের যে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়, সেগুলো আজ রোববার থেকে পুনরায় খোলা।’
  • অনলাইন ডেস্ক | ১৮ জানুয়ারি, ২০২৬
ইরানের স্কুলগুলো আজ খুলছে ইরান।

ইরানে বিক্ষোভে দেশব্যাপী এক সপ্তাহ বন্ধ থাকার পর দেশটির স্কুলগুলো আজ রোববার খোলার কথা রয়েছে। স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


আইএসএনএ বার্তা সংস্থা জানিয়েছে, ‘তেহরান ও অন্যান্য শহরের যে সব স্কুল গত ১০ জানুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয়, সেগুলো আজ রোববার থেকে পুনরায় খোলা এবং স্থগিত করা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।’


সূত্র: এএফপি


এসজেড