কাতার মঙ্গলবার জানিয়েছ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জেরে ওয়াশিংটনের হামলার হুমকির পর কাতার ওই সতর্কবার্তা দিয়েছে। দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা জানি, যেকোনো উত্তেজনা এই অঞ্চলে এবং এর বাইরেও বিপর্যয়কর ফলাফল বয়ে আনবে। তাই আমরা যতটা সম্ভব তা এড়াতে চাই। গত বছরের জুনে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে হামলা চালায়। নিজ ভূখণ্ডে ওই হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মাঝে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করে কাতার।
সূত্র: এএফপি
এসজেড