ঢাকা | বঙ্গাব্দ

ইরানে ৬০ ঘণ্টারও বেশি ইন্টারনেট বিচ্ছিন্ন

ইরানের জন্য গুরুত্বপূর্ণ সময়ে এই সেন্সরশিপ ইরানিদের নিরাপত্তা ও সুস্থতার জন্য হুমকি, যা ৬০ ঘণ্টার বেশি সময় ধরে চলছে।
  • অনলাইন ডেস্ক | ১১ জানুয়ারি, ২০২৬
ইরানে ৬০ ঘণ্টারও বেশি ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান।

ইরান কর্তৃপক্ষের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে বিচ্ছিন্ন রয়েছে। আজ রোববার ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস মনিটর এ তথ্য  জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


নেটব্লকস মনিটর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায়  জানায়, ইরানের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সময়ে এই সেন্সরশিপ ইরানিদের নিরাপত্তা ও সুস্থতার জন্য হুমকি, যা ৬০ ঘণ্টার বেশি সময় ধরে চলছে।


সূত্র: এএফপি


এসজেড