ঢাকা | বঙ্গাব্দ

মাচাদোর সঙ্গে ট্রাম্পের বৈঠক

ট্রাম্প জানান, তিনি ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে ‘আগামী সপ্তাহ’ বৈঠক করার প্রত্যাশা করছেন।
  • অনলাইন ডেস্ক | ০৯ জানুয়ারি, ২০২৬
মাচাদোর সঙ্গে ট্রাম্পের বৈঠক মারিয়া কোরিনা মাচাদো।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে একটি বৈঠক করবেন বলে আশা প্রকাশ করেছেন। মাচাদো গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে আত্মগোপনে ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ট্রাম্প গতকাল বৃহস্পতিবার জানান, তিনি ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে ‘আগামী সপ্তাহ’ একটি বৈঠক করার প্রত্যাশা করছেন। বৃহস্পতিবার রাতে ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প সম্প্রচারক শন হ্যানিটিকে বলেন, ‘বুঝতে পারছি, তিনি আগামী সপ্তাহের কোনো এক সময় আসবেন। তাকে শুভেচ্ছা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’


সূত্র: এএফপি


এসজেড