ঢাকা | বঙ্গাব্দ

শুধু মার্কিন পণ্যই কিনতে হবে

এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে।
  • অনলাইন ডেস্ক | ০৮ জানুয়ারি, ২০২৬
শুধু মার্কিন পণ্যই কিনতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তেল বিক্রির অর্থ দিয়ে ভেনিজুয়েলাকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনিজুয়েলার তেল বিক্রি নিয়ে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির লাভের অর্থ দিয়েই এসব পণ্য কেনা হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প বলেন, ‘আমাকে এইমাত্র জানানো হয়েছে, আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনিজুয়েলা যে অর্থ পাবে, তা দিয়ে তারা শুধুমাত্র যুক্তরাষ্ট্রে তৈরি পণ্যই কিনবে।’ এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে।


সূত্র: এএফপি


এসজেড