ঢাকা | বঙ্গাব্দ

যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব

  • | ০৬ জানুয়ারি, ২০২৬
যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জোর দিয়ে বলেছেন, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা বলন।


তিনি জানান নির্বাচন-সংক্রান্ত সর্বশেষ আপডেট জানাতে প্রতি সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিং অনুষ্ঠিত হবে। 


শফিকুল আলম বলেন, এবার ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন প্রবাসী পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন করেছেন, যা অভূতপূর্ব সাড়া হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমবারের মতো এত বড় পরিসরে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই পদ্ধতি অনেক দেশ অনুসরণ করে থাকে এবং বিষয়টি নিয়ে শ্রীলঙ্কা ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরাও আগ্রহ প্রকাশ করেছেন।


প্রেস সচিব আরও জানান, এবারের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে এবং এর মাধ্যমে প্রবাসীদের গুরুত্ব আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।



তিনি জানান, নির্বাচনী ব্যবস্থাপনার অংশ হিসেবে ৪৯৫টি উপজেলায় ভোটগ্রহণের গাড়ি যাবে। আগে যেখানে ১০টি গাড়ি ছিল, সেখানে এবার সংখ্যা বাড়িয়ে ৩০টি করা হয়েছে।


শফিকুল আলম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রতিটি উপজেলায় থাকবে আলাদা মনিটরিং টিম।


তিনি বলেন, গণভোট বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমাম ও পুরোহিতদের সম্পৃক্ত করা হচ্ছে, যাতে ধর্মীয় ও সামাজিক পর্যায় থেকেও অংশগ্রহণ বাড়ে।


thebgbd.com/NIT