ঢাকা | বঙ্গাব্দ

ইয়েমেনে আসা চালানে সৌদি হামলা

এই অভিযানে মুকাল্লা বন্দরে খালাস করা অস্ত্র ও যুদ্ধযান লক্ষ্য করে আক্রমণ চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
  • অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০২৫
ইয়েমেনে আসা চালানে সৌদি হামলা ইয়েমেন

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে জাহাজে করে ইয়েমেনে আসা অস্ত্র ও যুদ্ধযানের চালান লক্ষ্য করে  হামলা চালিয়েছে  সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।


সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ফুজাইরা বন্দর থেকে আসা দুটি জাহাজ গত শনিবার ও রোববার, ২৭ ও ২৮ ডিসেম্বর, যৌথ বাহিনী কমান্ডের কোনো সরকারি অনুমতি ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করে। ওই দুটি জাহাজ থেকে অস্ত্র ও যুদ্ধযান খালাস করা হয়। রিয়াদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, এসব অস্ত্র নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করায় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় মঙ্গলবার সকালে জোটের বিমান বাহিনী সীমিত পরিসরে একটি সামরিক অভিযান চালায়। এই অভিযানে মুকাল্লা বন্দরে খালাস করা অস্ত্র ও যুদ্ধযান লক্ষ্য করে আক্রমণ চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


সূত্র: এএফপি


এসজেড