বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, ‘এর আগেও আমি বলেছিলাম-বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। তিনি বলেন, সময় বলে দেবে তিনি (বেগম খালেদা জিয়া) সেই সংকট কতটা কাটিয়ে উঠবেন।’
সোমবার (২৯ ডিসেম্বর) মধ্য রাতের দিকে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
ডা. জাহিদ আরও জানান, তারেক রহমানসহ তার পরিবারের সদস্যরা সবাই উপস্থিত ছিলেন হাসপাতালে। তার মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে যারা থাকেন, তারা পর্যবেক্ষণ করছেন।
এর আগে, মঙ্গলবার রাত ২টার দিকে স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।
thebgbd.com/NIT