সীমান্ত দিয়ে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বিজিবি সদস্যদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় ‘বিজিবি দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে আমাদের কৌশলী হতে হবে। সীমান্তে চোরাকারবারিদের কোনো ছাড় দেওয়া যাবে না এবং তাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।" তিনি বিজিবি সদস্যদের দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটি উৎসবমুখর ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সরকারের বড় দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার দেশের মানুষকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বিজিবির আধুনিকায়ন এবং সীমান্ত সুরক্ষা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
thebgbd.com/NA