ঢাকা | বঙ্গাব্দ

নাইজেরিয়ায় ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

আইএসআইএস সদস্যদের লক্ষ্য করে এমকিউ-৯ রিপার ড্রোন থেকে মোট ১৬টি জিপিএস-নির্দেশিত নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০২৫
নাইজেরিয়ায় ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র মার্কিন ড্রোন।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিদের ঘাঁটিতে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় ড্রোন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী। এক বিবৃতিতে তথ্যমন্ত্রী মোহাম্মদ ইদ্রিস বলেন, সাহেল করিডোর দিয়ে নাইজেরিয়ায় অনুপ্রবেশের চেষ্টা করা আইএসআইএস সদস্যদের লক্ষ্য করে এমকিউ-৯ রিপার মানববিহীন আকাশযান (ড্রোন) থেকে মোট ১৬টি জিপিএস-নির্দেশিত নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। 


তিনি আরও বলেন, ‘এতে লক্ষ্যবস্তুতে থাকা আইএসআইএস উপাদানগুলোকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।’ হামলার আগে ‘ব্যাপক গোয়েন্দা তথ্য সংগ্রহ, অপারেশনাল পরিকল্পনা ও নজরদারি’ চালানো হয়, যেখানে নাইজেরিয়াও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।


সূত্র: এএফপি


এসজেড