ঢাকা | বঙ্গাব্দ

'বাল' পুরস্কার পাচ্ছেন সূর্যবংশী

একের পর এক রেকর্ড গড়ে ক্রিকেটবিশ্বে তোলপাড় সৃষ্টি করা বৈভব সূর্যবংশী পাচ্ছেন দারুণ এক স্বীকৃতি।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০২৫
'বাল' পুরস্কার পাচ্ছেন সূর্যবংশী ছবি : সংগৃহীত।

একের পর এক রেকর্ড গড়ে ক্রিকেটবিশ্বে তোলপাড় সৃষ্টি করা বৈভব সূর্যবংশী পাচ্ছেন দারুণ এক স্বীকৃতি। সবশেষ বিজয় হাজারে ট্রফিতে ৮৪ বলে খেলেছেন ১৯০ রানের বিধ্বংসী ইনিংস। 


আজ এই টুর্নামেন্টে বিজয় হাজারে ট্রফিতে মণিপুরের বিপক্ষে ম্যাচে ছিলেন না বিহারের এই ব্যাটার। ১৪ বছর বয়সী এই ব্যাটার নয়াদিল্লিতে পৌঁছেছেন, যেখানে তাকে প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার প্রদান করা হবে। ভারতে যে স্বীকৃতি পরিচিত প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরষ্কার নামে।


ভারতে যুবাদের জন্য সর্বোচ্চ বেসামরিক সম্মানের পদক পাচ্ছেন সূর্যবংশী। আজ রাজধানী নয়াদিল্লিতে এই পুরষ্কার তুলে দেওয়া হবে ভারতীয় ক্রিকেটে হইচই ফেলে দেওয়া ক্রিকেটারের হাতে। 


ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদক নেবেন সূর্যবংশী। আনুষ্ঠানিক অনুষ্ঠানের পরে বৈভব এবং অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের জন্য বিশেষ সুযোগ থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার। যার উদ্দেশ্য ভারতের ভবিষ্যৎ প্রজন্মের নেতা ও সাফল্যমণ্ডিতদের অনুপ্রাণিত করা।


thebgbd.com/NA