ঢাকা | বঙ্গাব্দ

চুক্তি তড়িঘড়ি স্বাক্ষর হয়

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত বিরোধ নিরসন এবং উত্তেজনা কমাতে অক্টোবর মাসে কুয়ালালামপুরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০২৫
চুক্তি তড়িঘড়ি স্বাক্ষর হয় থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বলেছেন, কম্বোডিয়ার সঙ্গে প্রাণঘাতী সীমান্ত সংঘাত নিরসনে অক্টোবরে হওয়া চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে ঘিরে ওয়াশিংটনের চাপে তড়িঘড়ি করে সম্পন্ন হয়। কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত বিরোধ নিরসন এবং উত্তেজনা কমাতে অক্টোবর মাসে কুয়ালালামপুরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে, পরের মাসে তা স্থগিত হয়ে যায়। এ বিষয়ে থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও বলেন, খেয়াল করেছি, আমরা যৌথ ঘোষণাটি দিতে তাড়াহুড়ো করেছি। কারণ, যুক্তরাষ্ট্র চেয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের সময় ঘোষণাটি স্বাক্ষর হোক।


তিনি মালয়েশিয়ার রাজধানীতে সাংবাদিকদের বলেন, এর অর্থ হলো— যত তাড়াতাড়ি সম্ভব, ততই ভালো। কিন্তু কখনো কখনো আমাদের সত্যিই বসে আলোচনা করতে হয়, যাতে আমরা যে বিষয়গুলোতে একমত হই তা যেন সত্যিই কার্যকর হয়, সত্যিই সম্মানিত হয়।


সূত্র: এএফপি


এসজেড