ঢাকা | বঙ্গাব্দ

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৮

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০২৫
ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৮ ফাইল ছবি

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামে দুটি লঞ্চের সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


যদিও প্রাথমিকভাবে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। 


আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।


গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে।


চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় হরিনা এলাকায় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় দুজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন।


তিনি আরও জানান, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


thebgbd.com/NIT