ঢাকা | বঙ্গাব্দ

নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ আলবানিজের

অস্ট্রেলীয়দের নিরাপদ রাখার জন্য যথাযথ ক্ষমতা, দক্ষতা, প্রযুক্ত, সরঞ্জামাদি ও অবকাঠামো আছে কি-না, সরকার তা খতিয়ে দেখবে।
  • অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০২৫
নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ আলবানিজের অ্যান্থনি আলবানিজ।

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার পর দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ রোববার পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


তিনি এক বিবৃতিতে বলেন, ‘বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি-বিরোধী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে অস্ট্রেলীয়দের নিরাপদ রাখার জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর  যথাযথ ক্ষমতা, দক্ষতা, প্রযুক্ত, সরঞ্জামাদি  ও অবকাঠামো আছে কি-না, সরকারের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হবে।’


সূত্র: এএফপি


এসজেড