ঢাকা | বঙ্গাব্দ

বাবিসকে ট্রাম্পের অভিনন্দন

ইউরোপীয় ইউনিয়ন বিরোধী দু’টি ডানপন্থী দলের সঙ্গে জোট গঠনের পর গত সোমবার বাবিসের সরকার শপথ গ্রহণ করে।
  • অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০২৫
বাবিসকে ট্রাম্পের অভিনন্দন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায়, আন্দ্রেজ বাবিসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


মঙ্গলবার এক বার্তায় ট্রাম্প বলেন, সহকর্মী এবং এই ধনকুবের নেতার কাছ থেকে ‘অসাধারণ সাফল্য’ কামনা করছি। এর মধ্যে যুদ্ধবিমান সংক্রান্ত একটি সম্ভাব্য চুক্তিও রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বিরোধী দু’টি ডানপন্থী দলের সঙ্গে জোট গঠনের পর গত সোমবার বাবিসের সরকার শপথ গ্রহণ করে।


ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘আন্দ্রেজ বাবিসকে আবারও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে দেখে খুব ভালো লাগছে। আমরা আমাদের প্রথম দফার শাসনকালের মতো এবারও প্রতিরক্ষা, জ্বালানি ও অবৈধ অভিবাসন ইস্যুতে একসঙ্গে বড় ধরনের সাফল্য অর্জন করব।’


২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প ও বাবিস উভয়ই নিজ নিজ দেশের (ন্যাটো সদস্যভুক্ত) নেতৃত্বে ছিলেন। যুক্তরাষ্ট্রের তৈরি স্টিলথ যুদ্ধবিমানের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আন্দ্রেজ জানেন, কীভাবে চুক্তি করতে হয়। এফ-৩৫ বিমানসহ বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে দারুণ কিছু আশা করছি।’


সূত্র: এএফপি


এসজেড