ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্রই গ্রেপ্তার করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০২৫
আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্রই গ্রেপ্তার করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী তাদের দেখামাত্রই গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে আজ বুধবার (১৭ ডিসেম্বর) এক অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির সমর্থকদের প্রশ্নের জবাবে এ নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

হাদির একজন সমর্থক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে তাদের বিষয়ে তথ্য দিলেও পুলিশ তাদের ধরে না। পুলিশ বলে তাদের নামে মামলা নেই।’ তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কি না, তা বিবেচ্য নয়, তাদের দেখামাত্রই গ্রেপ্তার করা হবে।’

এ সময় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘যদি আওয়ামী সন্ত্রাসীদের ধরা না হয়, তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


thebgbd.com/NIT