ঢাকা | বঙ্গাব্দ

‘মাদক নৌযানে’ মার্কিন হামলায় নিহত ৮

অভিযানে প্রথমটিতে তিনজন, দ্বিতীয়টিতে দুইজন এবং তৃতীয় নৌযানে তিনজন মাদক-সন্ত্রাসী নিহত হন। নিহতদের সবাই পুরুষ।
  • অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০২৫
‘মাদক নৌযানে’ মার্কিন হামলায় নিহত ৮ হামলার ঠিক আগে তোলা ছবি।

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চালে কথিত মাদক চোরাচালানকারী তিনটি নৌযানে সোমবার মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়েছে। এতে আটজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন। মাদকের বিরুদ্ধে মার্কিন বাহিনীর চলমান এই অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌযানগুলো প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চালের পরিচিত এক মাদক চোরাচালান পথ ধরে অবৈধ মাদক পাচার করছিল। অভিযানে প্রথমটিতে তিনজন, দ্বিতীয়টিতে দুইজন এবং তৃতীয় নৌযানে তিনজন মাদক-সন্ত্রাসী নিহত হন। নিহতদের সবাই পুরুষ।


সূত্র: এএফপি


এসজেড