ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা ফাইল ছবি

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ জানিয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 

এর পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 


thebgbd.com/BYB