ঢাকা | বঙ্গাব্দ

থাইল্যান্ডে নির্বাচন ৮ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশন জানায়, আজ নির্বাচন কমিশন বিস্তারিত খসড়া প্রস্তুত করে কমিশনারের কাছে প্রস্তাব উপস্থাপন করেছে।
  • অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০২৫
থাইল্যান্ডে নির্বাচন ৮ ফেব্রুয়ারি থাইল্যান্ড।

থাইল্যান্ডে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে আজ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাস পরই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানায়, আজ নির্বাচন কমিশন বিস্তারিত খসড়া প্রস্তুত করে কমিশনারের কাছে প্রস্তাব উপস্থাপন করেছে। আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন হবে বলে তিনি সম্মতি জানিয়েছেন। আগাম ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ফেব্রুয়ারি।


সূত্র: এএফপি


এসজেড