ঢাকা | বঙ্গাব্দ

ইইউকে ‘গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত নিতে হবে

ইইউ’র শীর্ষ নেতা কায়া কালাস সোমবার বলেছেন, জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের বিষয়ে আলোচনা দিন দিন কঠিন হয়ে উঠছে।
  • অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০২৫
ইইউকে ‘গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত নিতে হবে কায়া কালাস।

ইউক্রেনের জন্য অর্থায়ন নিয়ে চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত নিতে হবে। তবে জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের বিষয়ে আলোচনা দিন দিন কঠিন হয়ে উঠছে। সোমবার এমন মন্তব্য করেছেন ইইউ’র শীর্ষ কূটনীতিক। ব্রাসেলস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও সেখানে পৌঁছাইনি। বিষয়টি ক্রমেই কঠিন হচ্ছে। তবে আমরা কাজ করছি এবং হাতে এখনও ক’দিন আছে। কোনও ফলাফল না পাওয়া পর্যন্ত আমরা বৈঠক ছেড়ে যাব না।’


সূত্র: এএফপি


এসজেড