ঢাকা | বঙ্গাব্দ

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছেন। তারা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে বিক্ষোভ করছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০২৫
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ছবি : সংগৃহীত।

রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছেন। তারা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে বিক্ষোভ করছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। একইসঙ্গে ব্যবসায়ীরা যানবাহন ভাঙচুরও করেছেন বলে জানা গেছে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী জানান, “মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধের কারণে সার্ক ফোয়ারা মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।”

অবরোধ ও বিক্ষোভ চলতে থাকার কারণে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

thebgbd.com/NA