ঢাকা | বঙ্গাব্দ

কুপাংয়ে দ. কোরিয়া পুলিশের তল্লাশি

একটি তথ্য ফাঁসকে কেন্দ্র করে এ তল্লাশি চালানো হয়। এতে ৩ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ০৯ ডিসেম্বর, ২০২৫
কুপাংয়ে দ. কোরিয়া পুলিশের তল্লাশি কুপাং।

দক্ষিণ কোরিয়ার পুলিশ আজ মঙ্গলবার ই-কমার্স জায়ান্ট কুপাং-এর সদর দপ্তরে তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক একটি তথ্য ফাঁসকে কেন্দ্র করে এ তল্লাশি চালানো হয়। এতে ৩ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘কুপাং-এর সদর দপ্তরে তল্লাশি ও জব্দ অভিযান চালাচ্ছে’ এবং ‘ঘটনাটি সঠিকভাবে বোঝার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে।


সূত্র: এএফপি


এসজেড