ঢাকা | বঙ্গাব্দ

জাপানে চীনের রাষ্ট্রদূতকে তলব

উপ-পররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি রোববার চীনের রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করেন এবং তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০২৫
জাপানে চীনের রাষ্ট্রদূতকে তলব জাপান।

চীনা সামরিক বিমান জাপানি বিমানের ওপর রাডার লক করার পর, জাপান চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে। জাপানের প্রধানমন্ত্রী  সানায়ে তাকাইচি তাইওয়ানের সমর্থনে মন্তব্য করার পর, এই সর্বশেষ ঘটনাটি প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


নভেম্বরে তাকাইচি ইঙ্গিত দেন জাপান স্বায়ত্তশাসিত দ্বীপে চীনের যে কোনো হামলার ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপ করবে। দ্বীপটি চীন নিজের বলে দাবি করে এবং জবরদস্তি দখল করার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি তারা।


জাপানের তথ্য অনুযায়ী, চীনের লিয়াওনিং বিমানবাহিনীর জে-১৫ যুদ্ধবিমান শনিবার ওকিনাওয়ার নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় জাপানি বিমানগুলোর ওপর দুইবার রাডার লক করেছে। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। তবে এই প্রথমবারের মতো জাপান এমন কোনও ঘটনা প্রকাশ করেছে।


লক্ষ্যবস্তু শনাক্তকরণের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য যুদ্ধবিমানগুলোতে আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের রাডার ব্যবহার করে থাকে। ফলে উপ-পররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি রোববার চীনের রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করেন এবং ‘এই ধরণের বিপজ্জনক কাজ অত্যন্ত দুঃখজনক’ বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।


রোববার চীনের নৌবাহিনী জানিয়েছে, জাপানি বিমানগুলো ‘বারবার চীনা নৌবাহিনীর প্রশিক্ষণ এলাকার কাছে এসে সমস্যা সৃষ্টি করেছে, যা চীনা পক্ষের স্বাভাবিক প্রশিক্ষণকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে এবং বিমানের নিরাপত্তাকে চরমভাবে বিপন্ন করেছে।’ এক বিবৃতিতে বলা হয়েছে, টোকিওর দাবি, ‘সম্পূর্ণভাবে বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ এবং জাপানকে ‘যথাযথভাবে অবিলম্বে অপবাদ ও কটুক্তি’ বন্ধ করতে হবে। 


সূত্র: এএফপি


এসজেড