ঢাকা | বঙ্গাব্দ

গায়ানার পাশে থাকবে যুক্তরাষ্ট্র

প্রতিবেশী দেশ গায়ানা ও ভেনিজুয়েলার মধ্যকার এই ভূখণ্ডগত বিরোধ, একটি দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধের কারণ হয়ে দেখা দিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৫ ডিসেম্বর, ২০২৫
গায়ানার পাশে থাকবে যুক্তরাষ্ট্র গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি।

ভেনিজুয়েলার সঙ্গে যে কোনো ধরনের সমস্যা হলে, গায়ানার পাশে থেকে দেশটিকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। গায়ানায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন। গায়ানার সঙ্গে ভেনিজুয়েলার সীমান্ত বিরোধ রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


গায়ানায় বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু অপরিশোধিত তেলের মজুত রয়েছে এবং এর বেশিরভাগই বিতর্কিত এসেকুইবো অঞ্চলে অবস্থিত। ওই অঞ্চলটিতে গায়ানার প্রায় দুই-তৃতীয়াংশ মালিকানা রয়েছে এবং ভেনেজুয়েলা এই অঞ্চলটির মালিকানা দাবি করে আসছে। প্রতিবেশী দেশ দুটির মধ্যকার এই ভূখণ্ডগত বিরোধ, একটি দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধের কারণ হয়ে দেখা দিয়েছে।


এক দশক আগে, এক্সনমোবিল এসেকুইবো অঞ্চলে বিশাল সমুদ্রের তলদেশে তেলের মজুত আবিষ্কার করার পর থেকে এবং ২০২৩ সালে গায়ানা তেল ব্লক নিলাম শুরু করলে, বিবদমান দুই দেশের মধ্যে এই তীব্র উত্তেজনা অধিকতর তীব্র হয়েছে।এসেকুইবো ১০০ বছরেরও বেশি সময় ধরে গায়ানা কর্তৃক পরিচালিত হয়ে আসছে।

 

রাজধানী জর্জটাউনে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত নিকোল থেরিয়ো এএফপিকে বলেন, ‘যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে আমরা গায়ানার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটির রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গায়ানার সার্বভৌমত্ব রক্ষার জন্য পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।’


সূত্র: এএফপি


এসজেড