ঢাকা | বঙ্গাব্দ

চীনে শক্তিশালী ভূমিকম্প

কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের তুমক্সুক কাউন্টিতে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় ৫.৮ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
  • অনলাইন ডেস্ক | ০৪ ডিসেম্বর, ২০২৫
চীনে শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্পের মাত্রা ৫.৮

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। 


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের তুমক্সুক কাউন্টিতে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় ৫.৮ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।


অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের ভূমিকম্প কেন্দ্র— চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) বলেছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০। সাংহাই ডেইলির মতে, জিনজিয়াংয়ের কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচারের আহেকি কাউন্টিতেও ভূমিকম্পটি আঘাত হেনেছে।


সূত্র: আনাদোলু


এসজেড