ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ফেরত আসা শেষের দিকের যে দুইজন জিম্মি ছিলেন তাদের মধ্যে দ্বিতীয় জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তিনি থাইল্যান্ডের নাগরিক। জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, পরিচয় নিশ্চিত করার সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ইসরায়েলি বাহিনী (আইডিএফ) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সুধথিসাক রিন্থালকের পরিবারকে জানিয়েছেন তার মরদেহ ফিরিয়ে আনা হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড