ঢাকা | বঙ্গাব্দ

মস্কো বৈঠকে ট্রাম্প জামাতা কুশনার

পুতিন ইউক্রেন বিষয়ক মার্কিন প্রধান আলোচক স্টিভ উইটকফকে ক্রেমলিনে স্বাগত জানাবেন। জ্যারেড কুশনারও তার সঙ্গে থাকবেন।
  • অনলাইন ডেস্ক | ০২ ডিসেম্বর, ২০২৫
মস্কো বৈঠকে ট্রাম্প জামাতা কুশনার জ্যারেড কুশনার ও ইভাঙ্কা ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ক্রেমলিন। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক বিকেল ৫টার পর শুরু হবে। পুতিন ইউক্রেন বিষয়ক মার্কিন প্রধান আলোচক মি. উইটকফকে ক্রেমলিনে স্বাগত জানাবেন। জ্যারেড কুশনারও তার সঙ্গে থাকবেন।’


সূত্র: এএফপি


এসজেড