ঢাকা | বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত বেড়ে ১৭৪

বিএনপিবি প্রধান সুহারিয়ান্তো বলেন, উত্তর সুমাত্রা প্রদেশে ১১৬ জন মারা গেছে এবং ৪২ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।
  • অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর, ২০২৫
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত বেড়ে ১৭৪ ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে এ সপ্তাহে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার এক দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন, এখনো প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছেন। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) প্রধান সুহারিয়ান্তো বলেন, আজ দুপুর পর্যন্ত উত্তর সুমাত্রা প্রদেশে ১১৬ জন মারা গেছে এবং ৪২ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বীপটির আচেহ প্রদেশে ৩৫ জন এবং পশ্চিম সুমাত্রায় আরও ২৩ জন মারা গেছে।


সূত্র: এএফপি


এসজেড