ঢাকা | বঙ্গাব্দ

থাইল্যান্ডে বন্যায় মৃত বেড়ে ১৪৫

শুক্রবার থাইল্যান্ডের সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, শুধুমাত্র সোংখলা প্রদেশেই শতাধিক মানুষ মারা গেছেন।
  • অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর, ২০২৫
থাইল্যান্ডে বন্যায় মৃত বেড়ে ১৪৫ বন্যার ছবি।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সরকারি সংশ্লিষ্ট মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


শুক্রবার থাইল্যান্ডের সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, শুধুমাত্র সোংখলা প্রদেশেই শতাধিক মানুষ মারা গেছেন। সিরিপং আংকাসাকুলকিয়াত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দক্ষিণ প্রদেশগুলোয় মোট মৃতের সংখ্যা ১৪৫ জন।’


সূত্র: এএফপি


এসজেড