ঢাকা | বঙ্গাব্দ

ক্ষমতায় এলে ঘুষবিহীন চাকরির নিশ্চয়তা দেবে বিএনপি : আবুল কালাম

মো. আবুল কালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ঘুষবিহীন চাকরির ব্যবস্থা চালু করা হবে। এ দেশের কোনো শিক্ষিত ছেলে-মেয়েকে চাকরি পেতে এক পয়সাও ঘুষ দিতে হবে না। এটা আপনাদের প্রতি আমাদের অঙ্গীকার।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ নভেম্বর, ২০২৫
ক্ষমতায় এলে ঘুষবিহীন চাকরির নিশ্চয়তা দেবে বিএনপি : আবুল কালাম কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ মাঠে মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, আগামী নির্বাচনে আমি বিজয়ী হতে পারলে লাকসাম-মনোহরগঞ্জকে ভিন্নধারার জনপদে রূপান্তর করব। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলব। যদি আপনারা আমাকে বিজয়ী করেন, তাহলে দুটি উপজেলায় বিস্তৃত উন্নয়ন করব। শিক্ষা, চিকিৎসা যোগাযোগ ব্যবস্থার সর্বোচ্চ উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মা-বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারেন- স্কুল, কলেজ, মাদ্রাসা, বাবার বাড়ি, শ্বশুরবাড়ি, হাট-বাজার সব জায়গায় নিরাপদ পরিবেশ তৈরি করা হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমি নির্বাচিত হলে এই দুই উপজেলাকে মাদকমুক্ত করা হবে। সমাজে যারা মাদক সেবন করেন, তাদের সহজেই চেনা যায়। মাদকসেবীদের বাবা-মা যদি সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আমাদের সহযোগিতা চাইবেন, আমরা তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করব, ইনশাল্লাহ।

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা সচিব কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সরোয়ার জাহান দোলনসহ উপজেলা ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 thebgbd.com/BYB