ইসরায়েলি সেনাবাহিনী বুধবার অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি নতুন ‘সন্ত্রাসবাদবিরোধী’ অভিযানের ঘোষণা দিয়েছে। সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা এক যৌথ বিবৃতিতে বলেছে, তারা উত্তর সামেরিয়া অঞ্চলে একটি বিস্তৃত সন্ত্রাসবাদবিরোধী অভিযানের অংশ হিসেবে কাজ শুরু করেছে।’ জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
এএফপির এক প্রশ্নের জবাবে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, অভিযানটি নতুন। এটি ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া তাদের সন্ত্রাসবাদবিরোধী অভিযানের অংশ নয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র এক পরিসংখ্যান অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীরা সহস্রাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ফিলিস্তিনিদের হামলা বা ইসরায়েলি সামরিক অভিযানে সেনা এবং বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৪৪ জন ইসরাইলি নিহত হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড