সোমবার পেশোয়ার শহরের সীমান্ত বাহিনীর সদর দপ্তরে এক আত্মঘাতী বোমা হামলায় তিন পাকিস্তানি আধাসামরিক সদস্য নিহত হয়েছে। পুলিশ বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছে।
পেশোয়ারের পুলিশ প্রধান মিয়াঁ সাঈদ বলেন, ‘এই হামলায় গেটে মোতায়েন তিন জন এফসি (ফেডারেল কনস্ট্যাবুলারি) সদস্য শহীদ এবং আরও চার জন আহত হয়েছেন।’ একজন হামলাকারী শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় এবং অন্য দুই হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।
সূত্র: এএফপি
এসজেড