ঢাকা | বঙ্গাব্দ

নাইজেরিয়ায় অপহৃত ৫০ শিশু ফিরেছে

৫০ জন শিক্ষার্থী পালিয়ে এসে তাদের বাবা-মায়ের কাছে ফিরেছে। শিশুরা শুক্রবার থেকে শনিবারের মধ্যে পালিয়ে আসতে সক্ষম হয়।
  • অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর, ২০২৫
নাইজেরিয়ায় অপহৃত ৫০ শিশু ফিরেছে নাইজেরিয়া।

নাইজেরিয়ার একটি ক্যাথলিক স্কুল থেকে অপহৃত ৩ শতাধিক শিশুর মধ্যে ৫০ জন অপহরণকারীদের কবল থেকে পালিয়ে এসেছে বলে আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির একটি খ্রিষ্টান  সংগঠন। লাগোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া তাদের বিবৃতিতে জানায়, আমরা কিছু ভালো খবর পেয়েছি। ৫০ জন শিক্ষার্থী পালিয়ে এসে তাদের বাবা-মায়ের কাছে ফিরেছে। শিশুরা শুক্রবার থেকে শনিবারের মধ্যে পালিয়ে আসতে সক্ষম হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড