ঢাকা | বঙ্গাব্দ

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন মিত্রদের বৈঠক

ফ্রান্সের প্রেসিডেন্টের উপদেষ্টা রোববার ই-৩, অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে জেনেভায় যাবেন।
  • অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর, ২০২৫
জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন মিত্রদের বৈঠক সুইজারল্যান্ড

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নিরাপত্তা কর্মকর্তারা রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জি-২০ সম্মেলন সংশ্লিষ্ট একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইউক্রেন যুদ্ধের অবসান-পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


দক্ষিণ আফ্রিকার সম্মেলনের এক সূত্র শনিবার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্টের উপদেষ্টা রোববার ই-৩, অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে জেনেভায় যাবেন।’ অপর এক সূত্র জানিয়েছে, ‘আলোচনায় যুক্তরাষ্ট্র, ই-৩ ও ইউক্রেন অংশ নেবে।’


সূত্র: এএফপি


এসজেড