ঢাকা | বঙ্গাব্দ

বাস-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের পাঁচজনের

দিনাজপুরে মিনিবাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ নভেম্বর, ২০২৫
বাস-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের পাঁচজনের ছবি : সংগৃহীত।

নাজপুরে মিনিবাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন আহত হয়েছেন।


শনিবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর-দশমাইল হাইওয়ের নশিপুরে গণগবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন একজন। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।


নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।


thebgbd.com/NA