ঢাকা | বঙ্গাব্দ

হাসিনাকে ফেরাতে নতুন কৌশলে সরকার

জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাকাণ্ড সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ নভেম্বর, ২০২৫
হাসিনাকে ফেরাতে নতুন কৌশলে সরকার ছবি : সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাকাণ্ড সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, সরকার প্রয়োজন হলে শেখ হাসিনা ও কামালকে ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে রায় কার্যকর করতে সব ধরনের আন্তর্জাতিক আইনি পথ খোলা রয়েছে।

আইন উপদেষ্টা জানান, তাদের ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে। তিনি বলেন, ভারতের উচিত দণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো। ভারত সরকার আন্তর্জাতিক নীতি অনুসরণ করবে বলে আশা রাখেন আইন উপদেষ্টা।

thebgbd.com/NA