ঢাকা | বঙ্গাব্দ

যুবদল নেতাকে গুলি করে হত্যা

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ নভেম্বর, ২০২৫
যুবদল নেতাকে গুলি করে হত্যা ফাইল ছবি

রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে। পরে লোকজন তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাত ৯ টার দিকে গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যায় পল্লবী থানা যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে দোকানে বসে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত আসেন। পরে ওই তিন দুর্বৃত্ত দেকানের ভেতরে ঢুকে তাঁর মাথায়, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে।

এ সময় আশপাশের লোকজন একজন দুর্বৃত্তকে আটক করে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সন্ত্রাসী সোহেল ও তার অনুসারিরা দোকানে ঢুকে ৭ রাউন্ড গুলি করে। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।


thebgbd.com/NIT