ঢাকা | বঙ্গাব্দ

রায় ঘোষণার আগে হাসিনা-তাপসের ফোনালাপ পড়ে শোনালেন বিচারক

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ নভেম্বর, ২০২৫
রায় ঘোষণার আগে হাসিনা-তাপসের ফোনালাপ পড়ে শোনালেন বিচারক ফাইল ছবি

হাসিনা: এইরকম ঘটনা তারা ঘটাইছে


তাপস: জ্বি আপনি সর্বোচ্চ নিরাপত্তা ইয়ে করেন


হাসিনা: সব জায়গায় আগুন.. বিআরটি বিটিআরসি বন্ধ করে দিছে, পোড়াইয়া দিছে, বিটিভি পোড়াইয়া দিছে এখনতো ইন্টারনেট বন্ধ সব পোড়াইয়া দিছে, এখন চলবে কিভাবে

তাপস: জ্বি, এটা ভালো হইছে, জ্বি


হাসিনা: না পোড়াইয়া দিছে, মেশিনপত্র সব পুড়ে গেছে, আমি বলছি যা যা পোড়াতে.., ও আমাদের সেতু ভবন পোড়াইছে

তাপস: জ্বি, ওরা রাতে মনে হয় আরো ব্যাপক আক্রমন করবে


হাসিনা: হ্যাঁ, দূর্যোগ ব্যবস্থাপনা সেটা পোড়াইছে

তাপস:জি, কারন এই যে আমি ফিরলাম, আমি দেখলাম যে রাস্তায় রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে


হাসিনার যে শাস্তি চান মামলার সাক্ষী দুই চিকিৎসকহাসিনার যে শাস্তি চান মামলার সাক্ষী দুই চিকিৎসক

হাসিনা: কোন কোন জায়গায়?


তাপস: বনানীতে ও বনানী গুলশানে তো সচারাচার করে না, কিন্তু বনানী গুলশানে ওরা ইয়েতে চলে আসছে- --কোথাও কোথাও ইয়ে করতে পারে মুভমেন্ট আছে সবজায়গায়


হাসিনা: ঠিক আছে আমি দেখছি


তাপস: জ্বি


হাসিনা: তোমরা সাবধানে থেকো

তাপস: জ্বি আমি সাবধানে আছি


শে হাসিনা: আচ্ছা

তাপস: ধরপাকড় করতে হবে সব ধরে ফেলতে হবে রাতের মধ্যে


হাসিনা: না না ওটা বলে দেওয়া আছে অলরেডি, আর একটু আর একটু রাইত গাঢ় হলেই শুরু হবে


তাপস: ফ্রি--জ্বি

হাসিনা: অন্য ব্যবস্থা নিচ্ছি


তাপস: জ্বি--জ্বি

হাসিনা: জ্বি আচ্ছা


তাপস: সালামালাইকুম


মানবতাবিরোধী অপরাধের এই মামলায় হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্র্যাইব্যুনাল। পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।


এই মামলাটি ছাড়াও হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।


thebgbd.com/NIT