আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলডোজার নিয়ে একটি মিছিল ধানমন্ডি ৩২-এর দিকে অগ্রসর হতে দেখা গেছে। এই ভারী যন্ত্রগুলোর সঙ্গে একদল তরুণ যাচ্ছিলেন।
তাদের পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হলে উপস্থিত তরুণেরা জানান যে তারা বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী। তবে তারা কোন নির্দিষ্ট সংগঠনের ব্যানারে এবং কী উদ্দেশ্যে বুলডোজার নিয়ে যাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
বুলডোজার নিয়ে মিছিলের এই দৃশ্যটি এলাকায় চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি করেছে।
thebgbd.com/NA